ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত

admin
জুলাই ২৯, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৫

মিডটাউন ম্যানহাটনের একটি অফিস টাওয়ারের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিউ ইয়র্ক সিটি পুলিশ অফিসারসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এই টাওয়ারে প্রধান আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় ফুটবল লীগের সদর দপ্তর অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলি চালানো হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে উপস্থিত নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, গুলিবর্ষণে অনেক লোক আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যাব।’

পুলিশ বিবিসিকে জানিয়েছে, মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে গুলি চালানোর খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত সেখানে পৌঁছায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।