ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

admin
জুলাই ১৪, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) তার সহকারীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আশির দশকে সামরিক শাসক হিসেবে ‘ইস্পাত কঠিন’ হাতে দেশ শাসন করেন বুহারি। পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, ‘ডেমোক্র্যাট’ প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি। 

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।