ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশটাকে শেখ হাসিনা তার বাপের মনে করতো: রিজভী

admin
অক্টোবর ১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০১ অক্টোবর ২০২৫,

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। তিনি দেশটাকে তার বাপের মনে করতেন।’

বুধবার (১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলেও এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক আছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়।’

তিনি বলেন, ‘এতদিন রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রীতি ভাঙার।’

তিনি আরও বলেন, ‘কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে লড়াই করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।