ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তথাকথিত সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি, জনমনে ক্ষোভ: গণপিটুনি দিয়ে আইন শঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান

admin
মার্চ ১৯, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:

১৯ মার্চ ২০২৫ :

সম্প্রতি ঢাকাতে বিভিন্ন সরকারি অফিস, যেমন, সড়ক ও জনপথ, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ভূমি অফিস, বিআরটিএ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে এক শেণীর ভবঘুরে অর্ধ শিক্ষিত অনলাইন নাম সর্বস্ব পত্রিকা, মানুষকে ব্লাক মেইল করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।

বিশেষ করে সরকারি দপ্তরগুলোতে বেশি। চাঁদা না দিলে মিথ্যা তথ্য সাজিয়ে ভুয়া সংবাদ প্রকাশ করে জনমনে ভিভ্রান্তি ছড়াচ্ছে। সচেতন মহল এই ধরণের কথিত সাংবাদিক চাঁদাবাজদের ধরে গণ ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সবুজ বাংলাদেশ, আজকের সংবাদ সহ বেশ কয়েকটি ভুইফোর কাগজের পরিচয় দিয়ে বিভিন্ন মহলে চাঁদাবাজি করছে বলে গুরুতর অভিযোগ রয়েছে।

ঈদকে সামনে রেখে এদের চাঁদাবাজিতে অতিষ্ট সরকারি, বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পরামর্শকগণ। বর্তমানে অন্তবর্তীকালীন সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। চাঁদাবাজ ধরিয়ে দিন, দেশ সংস্কারে অবদান রাখুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।