অনলাইন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫কা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
আজ বুধবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন হাজেরা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

