ঢাকা২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টানা দুই দিন বৃষ্টির পূর্বাভাস

admin
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী কয়েকদিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু গবেষকরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আপাতত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি।

অন্যদিকে, University of Saskatchewan–এর আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, সম্ভাব্য এই বৃষ্টির ফলে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া বড় ধরনের পরিবর্তন ছাড়াই থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।