ঢাকা সেনানিবাসের আর্মিগলফ ক্লাবে চার দিনব্যাপী টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছ। শনিবার ((১৬ মে) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্টে সর্বমোট ৮৮১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে উইং কমান্ডার মো: গোলাম মোস্তফা সরকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ক্যাপ্টেন এম সাখাওয়াত হোসেন (অব:), সিনিয়র বিভাগে লে: কর্নেল ইকবাল এনামুল কবির (অব:), লেডিস বিভাগে নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

