ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের  ফরেনসিকের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর  : উপদেষ্টা আসিফ মাহমুদ

admin
নভেম্বর ১৬, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ:

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ :

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং গণকবরের শহীদদের ফরেনসিকের মাধ্যমে শনাক্তকরণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

আজ(রবিবার) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর শহীদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবেন উল্লেখ করেন তিনি। পরে উপদেষ্টা একই ডিজাইনের জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।