ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

admin
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫,

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবারের সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে কর্মসূচিতে জানানো হয়েছে।

আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এ ছাড়া তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হলে তার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও আলোচনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।