২৩ মার্চ ২০২৫
আজকে ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের জমা দেয়া সুপারিশগুলো পড়লাম। সেখানে কয়েকটি জিনিস উল্লেখযোগ্য মনে হয়েছে-
১.
২১.৪.৫ ধারা-উপধারাতে বলা হয়েছে- দণ্ডবিধির ২৯৫ক এবং ২৯৮ ধারা এবং সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারা বাতিল করতে বলা হয়েছে। অর্থাৎ ধর্মীয় অবমা ননার আইন থেকে মিডিয়া মু্ক্ত থাকবে। কোন মিডিয়া ধর্মীয় অবমা ননা করলে আইন দিয়ে তাকে ধরা যাবে না।
২.
২১.১৭ ধারা-উপধারায় “গণমাধ্যমে জেন্ডার ও সমতা নিশ্চিতকরণ বিষয়ে সুপারিশ” এর মাধ্যমে সম লিঙ্গ সম্পর্ক বা এলজিটিভিকে মিডিয়াতে বৈধভাবে প্রচারের সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে।
৩.
২১.১৮ ধারা-উপধারায় “আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টি সম্পর্কিত সুপারিশ” এর মধ্য দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ আদিবাসী শব্দ বৈধকরণে ব্যাপক প্রচার প্রসার করা এবং তার মাধ্যমে তার মাধ্যমে পার্বত্য এলাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন রাষ্ট্র তৈরীর পরিকল্পনা করা হয়েছে।
আমি এই ৩টি সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

