ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল

admin
নভেম্বর ২৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সবশেষ খবর অনুযায়ী, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত ৮টায়।

রোববার (২৩ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের।

এদিন তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার নতুন আপডেট পাওয়া যাবে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।