ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার লন্ডনযাত্রা সবশেষ যা জানা গেল

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫,

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হচ্ছে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় তার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

তবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে।

এদিকে, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জোবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ দেখাচ্ছে, ঢাকায় পৌঁছতে জোবাইদা রহমানের দেড় ঘণ্টা বিলম্ব হতে পারে।

জোবাইদা রহমান দেশে আসার পর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।