ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

admin
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১০টা ১৭ মিনিটে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই শোক জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। 

ভারতের প্রধানমন্ত্রী আরো লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরো লিখেছেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং কর্মপন্থা আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।

তার আত্মা শান্তিতে থাকুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।