অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
খালেদা জিয়ার এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।
যদিও এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

