ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

admin
নভেম্বর ২৬, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে।’

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান।

রিজভী বলেন, ‘নানা রোগ, শোক, নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।’

আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে-সেই প্রত্যাশার কথাও জানান রিজভী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।