ঢাকা২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জকে আধুনিক সিটি হিসেবে গড়ে তোলা হবে: আমানউল্লাহ আমান

admin
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পর্ব -২
মো: আবু ফাত্তাহ :-

গতকাল বৃহপতিবারে ২২ জানুয়ারি ২০২৬ কেরানীগঞ্জ তারানগর থেকে ডাকসু সাবেক ভিপি বর্ষীয়ান বিএনপির নেতা সফল সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান নির্বাচনী প্রচারনা শুরু করেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে। বিগত দেড় দশক দেশে কোন নিবার্চন হয়নি। এ বছর ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করবেন বলে ভোটারদের সাথে কথা বলো জানা যায়। তারানগর এলাকাবাসী বলেন আমরা ভোটের মাঠে আমানউল্লাহ আমানকেই বেছে নেব। আমরা ধানের শীষে ভোট দিব।

উক্ত নিবার্চনী প্রচার সভায় আমানউল্লাহ আমান বলেন, আমার নেতা তারেক রহমান বিএনপির চেয়ারম্যান বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাহলে –ঘরে ঘরে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। মানুষের নতুন নতুন কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে ।

প্রচারে সভায় আমানউল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জ হবে আধুনিক সিটি , যেখানে নগরায়নের সকল সুযোগ সুবিধা থাকবে। তিনি সবাইকে ধানের শীষে ভোট প্রদানের জন্য আহবান করেন। এলাকার সচেতন মহল মনে করেন এ বছর আমানউল্লাহ আমান বিপুর ভোটে বিজয়ী হবেন।

কেরানীগঞ্জে আধুনিকতার ছোঁয়া আমানউল্লাহ আমানের হাতেই হয়েছিল। এ বছর নির্বাচিত হয়ে তিনি কেরানীগঞ্জ কে আরো উন্নয়ন করবেন বলে এলাকাবাসী বিশ্বাস করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।