ঢাকা১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক অধিনায়কের বিদায়ে আবেগঘন বার্তা সতীর্থদের

admin
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের তারকারা। মেসি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশিত এক বিবৃতিতে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘বিশ্বকাপের ফাইনালের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে। গভীরভাবে ভাবার পর আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত এবং ভেতর থেকে এখনো আমাকে কষ্ট দেয়। তবে আমি বুঝতে পারছি, এবার সময় এসেছে।’

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার দীর্ঘ শিরোপা-খরা কাটানোর অভিযানে মেসির সঙ্গে থাকা অনেক খেলোয়াড়ই মিশ্র আবেগে প্রতিক্রিয়া জানিয়েছেন। ঐতিহাসিক অধিনায়কের প্রতি তারা জানিয়েছেন গর্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

রদ্রিগো দে পল: ইতিহাসের সেরা তুমি

আর্জেন্টিনা জাতীয় দল ও মায়ামির হয়ে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দে পল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসা, কখনো হাল না ছাড়ার জন্য তোমার ভেতরের লড়াই, অন্যায়ের মুখে সবসময় তোমার অদম্য শক্তি, তোমার নেতৃত্ব এবং জাতীয় দলের শিবিরে আসা প্রত্যেক খেলোয়াড়কে স্বাচ্ছন্দ্য দেওয়ার মানবিকতা—সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

বার্তার শেষদিকে তিনি লিখেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, তোমাকে ধন্যবাদ। আমাদের এত আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না, কত মানুষের মুখে তুমি হাসি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে তুমি চিরকাল অমর হয়ে থাকবে।’

লিয়ান্দ্রো পারেদেস: তোমার পাশে খেলতে পেরে আমি ভাগ্যবান

জাতীয় দলের অধিনায়ক মেসির উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। তিনি লিখেছেন, ‘খবরটি এসেছে, কিন্তু সত্যি বলতে বিষয়টি এমন হবে ভাবিনি। একজন আর্জেন্টাইন হিসেবে, জাতীয় দলের সমর্থক হিসেবে, সতীর্থ ও বন্ধু হিসেবে তুমি আমাকে যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’

এই মাঝমাঠের খেলোয়াড় আরও লিখেছেন, ‘তোমাকে, তোমার উত্তরাধিকার এবং একজন খেলোয়াড় হিসেবে তোমার শ্রেষ্ঠত্ব, সর্বোপরি একজন মানুষ হিসেবে তোমার মহত্ত্বকে প্রকাশ করার মতো কোনো শব্দই যথেষ্ট নয়।’

‘আমাদের জাতীয় দলের, তোমার জাতীয় দলের এই সুন্দর যাত্রায় তোমার পাশে খেলতে পেরে আমি সত্যিই অত্যন্ত ভাগ্যবান।’

শেষে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ছোট্ট বন্ধু। সবসময় তোমার সুখ কামনা করি। আমাদের দেশ তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে, আমাদের উপহার দেওয়া সব অবিস্মরণীয় মুহূর্তের জন্য।’

তাগলিয়াফিকোর শ্রদ্ধা: চিরকাল তোমাকে ধন্যবাদ

নিকোলাস তাগলিয়াফিকোও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সঙ্গে আলিঙ্গনরত নিজের একটি ছবি প্রকাশ করে তিনি শুধু লিখেছেন, ‘চিরকাল তোমাকে ধন্যবাদ।’

বিদায়ের মিছিলে যোগ দিল ক্লাবগুলোও

মেসির সতীর্থরাই শুধু বিদায়বার্তা জানাননি, আর্জেন্টিনার বিভিন্ন ফুটবল ক্লাবও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

রিভার প্লেট বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা এক সমর্থকের ছবি প্রকাশ করে। ওই সমর্থকের হাতে ছিল জাতীয় দলের অধিনায়ক মেসির প্রতি কৃতজ্ঞতা জানানো একটি বার্তা।

রিভার প্লেট লিখেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক।’

ঐতিহাসিক ক্লাবটি একই মাঠে মেসির আরও কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেসব ছবিতে মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।