ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার ইরানের পাল্টা হামলা, ইসরায়েলে শতাধিক ড্রোন নিক্ষেপ

admin
জুন ১৩, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫,
ইসরায়েলকে পাল্টা জবাব দিল ইরান।এখন পর্যন্ত শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। প্রতিটি ড্রোন লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও কৌশলগত স্থাপনাগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রাতে ইরানে বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরির মতো শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

এরপরই হামলা চালাল ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, রাত থেকে ভোর পর্যন্ত ইরান তাদের দিকে ১০০টিরও বেশি আত্মঘাতী ড্রোন ও যুদ্ধ ড্রোন নিক্ষেপ করেছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের বিভিন্ন প্রদেশ থেকে রাত সাড়ে ১১টার পরপরই ধারাবাহিকভাবে আকাশে ড্রোন উড়ে যায় ইসরায়েলের দিকে। হামলায় শাহেদ সিরিজ সহ উন্নত মানের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।