রবিউল আলম, উল্লাপাড়া( সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জে-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার(১৫ নভেম্বর) সকাল ১১ টায় বিএনপির উপজেলা কর্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সমর্থকেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম আউলিয়া, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন।
মানববন্ধনে বক্তারা তারুণ্যে অহংকার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উল্লাপাড়া বিএনপির ত্যাগি নেতা আজাদ হোসেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার নামে ৫০ টির উপরে মামলা হয়েছে। আজাদ ভাইয়ের মায়ের জানাজায় অংশ নিতে দেয়া হয় নাই। ফ্যাসিস্ট আমলে তিনি প্রায় ৪ বছর জেলে ছিলেন। তার নেতৃত্বে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি আমরা পালন করেছি।
অন্যদিকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে বিগত ১৫ বছরে কোন কর্মসূচিতে দেখা যায় নাই। তার নামে কোন মামলা নাই, বর্তমানে তার বয়স ৯০ বছর। তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন। ২০০৮ সালে জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এম আকবর আলী জামানত হারিয়ে ছিলেন। উল্লাপাড়া আসন থেকে কোন ভাবে এম আকবর আলীর বিজয় হওয়ার সম্ভব নয়। এমন একজন মানুষকে মনোনয়ন দিয়ে উল্লাপাড়া আসন জামায়াতের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা অবিলম্বে প্রার্থী পরিবর্তন করে ত্যাগি নেতা আজাদ হোসেন কে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি।

