ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

admin
জুলাই ২১, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৫,

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড়শো জন।

মর্মান্তিক এই ঘটনায় দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দায়িত্বশীল সব জায়গা থেকে শোক জানানো হয়েছে। এবার প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নরেন্দ্র মোদি গভীর শোক জানান।

মোদি লিখেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।