ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন প্রমাণ পায়নি জাতিসংঘ

admin
জুন ২০, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫
ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে।তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ জাতিসংঘ পায়নি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

এর আগে ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানাল জাতিসংঘও। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।’

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।