আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫
ইসরায়েলের সঙ্গে সংঘাত যখন চরমে, তখন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জোর গলায় তিনি উল্লেখ করেছেন, যতই আক্রমণ আসুক, ইরান আত্মসমর্পণ করবে না। ইসরায়েলকে তার ভুলের শাস্তি পেতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক টেলিভিশন বার্তায় খামেনি বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে অটল থাকবে, একইভাবে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও অটল থাকবে। চাপিয়ে দেওয়ার মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে খামেনি বলেন, ‘যারা ইরান এবং এর ইতিহাস জানেন, তারা জানেন যে ইরানিরা হুমকির ভাষায় ভালোভাবে সাড়া দেয় না। এবং আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে (তাদের) অপূরণীয় ক্ষতির সম্মুখীন করবে।’
ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার হুমকি-ধামকি দিয়েছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। সেটা না করলে তেহরানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

