ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের

admin
জুন ২৮, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করার কথাও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যদি তেহরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবার ইরানে বোমা হামলা করা হবে।’

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। রয়টার্স, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, তারা এ যুদ্ধে জয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের একটি প্রধান ঘাঁটি কাতারে আক্রমণ চালিয়ে শিক্ষা দিয়েছে ইরান। খামেনি বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি খামেনির প্রাণ রক্ষা করেছেন।মার্কিন কর্মকর্তারা ১৫ জুন রয়টার্সকে বলেন, ইসরায়েলের একটি পরিকল্পনা ছিল খামেনিকে হত্যা করা, তবে ট্রাম্প তাতে ভেটো দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশাল ট্রুথ-এ ট্রাম্প জানান, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে হামলা চালায়। এতে ওইসব কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, খামেনি কোথায় লুকিয়ে ছিলেন, তাও তাদের জানা ছিল। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেউই খামেনিকে হত্যা করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।