যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে। এর আগে তিনি বলেছেন, সংঘাত বন্ধে দুই পক্ষ একটি দৃঢ় সমঝোতা স্মারক নিয়ে শুক্রবার বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সকে সমর্থন জানাতে আয়োজিত একটি টেলি-র্যালিতে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আপনারা শুনেছেন কি না, তবে আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা চূড়ান্তভাবে সম্মত হয়েছে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আর সেটাই ছিল আমাদের মূল দাবি। এই চুক্তির ৯৫ শতাংশই সেই বিষয় নিয়ে।’
ট্রাম্পের এই ঘোষণার আগে তিনি ইরানের ওপর হামলা বাতিলের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টে তিনি ইঙ্গিত দেন যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানান হয়নি।
এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি ইরান। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে যাওয়া বা বের হওয়া জাহাজের ওপর মার্কিন অবরোধ চলবে।

