ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ দিন বাড়ল

admin
জানুয়ারি ৩০, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইংয়ের দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতীত সব করদাতার ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ৩১ জানুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করিল।’

এর আগে গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর। আগামীকাল ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন। জুলাই-আগস্টের ছাত্র–জনতার আন্দোলন, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।