আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫
অপারেশন সিঁদুর নামের অভিযানে নিজেদের ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। তার বলছে, এসব ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তবে তাদের সব পাইলট দেশে ফিরেছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, তারা সশস্ত্র গোষ্ঠীর ৯টি অবকাঠামোতে আঘাত এনেছে। এর মধ্যে লস্কর ই তাইবার ঘাঁটিও ছিল। তিনি বলেন, ‘আমরা তাদের চমকে দিয়েছি। পাকিস্তানের জবাব খুবই অবাস্তব ছিল।
ভারতের সামরিক অভিযানের এই মহাপরিচালক আরও দাবি করেন যে তারা সশস্ত্র গোষ্ঠী শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতারাও ছিল। তবে তার দাবির সত্যতা যাচাই করতে পারেনি আল-জাজিরা।
ভারতীয় বিমান বাহিনীর ক্ষতি হয়েছে কি না এমন প্রশ্নে সামরকি কর্মকর্তা বলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। তবে আমাদের সব পাইলট ঘরে ফিরে এসেছে।’
পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে অত্যাধুনিক রাফায়েল বিমানও ছিল। তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

