ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছেন: মির্জা ফখরুল

admin
অক্টোবর ৩১, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে। তারা বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি-র প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার। তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট-নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐকমত্যের বিভিন্ন সংস্কার বিষয়ে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি। স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই।’

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা ইলেকশনে যাব, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে এসব বিষয়গুলো নিয়ে আসব। যদি জনগণ আমাদের ভোট দেয়, যদি সরকার গঠনের সুযোগ পাই সেগুলো আবার সামনে নিয়ে আসব। পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাস করিয়ে দেশের পরিবর্তন করব।’

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।