বাসস ০৩ জুলাই ২০২৫, বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা ও যুব উন্নয়ন—বিশেষ করে শিক্ষা ও খেলাধুলা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.…
সীতাকুন্ড প্রতিনিধি।। ০৩ জুলাই ২০২৫ সীতাকুণ্ড উপজেলার শিল্পাঞ্চল খ্যাত বাড়বকুণ্ড ইউনিয়ন।এখানে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান।জন গুরুত্বপূর্ণ এ এলাকায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস।…
অনলাইন ডেস্ক ০৩ জুলাই, ২০২৫ প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে…
সত্য সমাচার ডিজিটাল ০৩ জুলাই ২০২৫, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে…
পটিয়া প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা…
সত্য সমাচার ডিজিটাল ২ জুলাই ২০২৫ স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে সি গ্রুপ থেকে…
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৫, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দামে ৩৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ বুধবার বাংলাদেশ সংস্থার…
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৫ আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে…
সত্য সমাচার ডিজিটাল ০২ জুলাই ২০২৫ ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে…
চাঁদপুর প্রতিনিধি ০২ জুলাই ২০২৫ চাঁদপুরসহ অন্যান্য জেলায় ইলিশের মূল্য নির্ধারণের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। সেই চিঠির আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত জুন মাসে বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন। মূল্য নির্ধারণের এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে এসব তথ্য নিশ্চিত জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে গত ২৬ জুন এ সংক্রান্ত চিঠি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক চাঁদপুর ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কমিশনারগণের নিকট থেকে প্রাপ্ত জুন ২০২৫-এর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগে নিম্নোক্ত প্রস্তাবটি প্রধান উপদেষ্টার সমীপে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, চাঁদপুরের ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী এবং আড়তদার নিজের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন, যা একেবারেই ক্রেতার নাগালের বাহিরে। ইলিশের চড়া মূল্যের কারণে ইলিশ জনসাধারণের ক্রয় সীমার নাগালের বাহিরে চলে যাচ্ছে। যেহেতু ইলিশ চাঁদপুরসহ অন্যান্য জেলাতেও ধরা পড়ে সেহেতু কেবলমাত্র জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে এর ফলপ্রসু প্রভাব পড়বে না। চাঁদপুরের পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠিসহ আরও অনেক সাগর তীরবর্তী জেলায় ইলিশ ধরা পড়ে থাকে। নদী বা সাগরে ইলিশ উৎপাদনে জেলেদের কোন উৎপাদন খরচ না থাকলেও ধৃত ইলিশের দাম অসাধু ব্যবসায়ী কিংবা সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয় সেহেতু ইলিশ আহরণ ও অন্যান্য আনুসঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ প্রয়োজন। মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে সদয় নির্দেশনা প্রদান করা যেতে পারে। এ প্রস্তাবটি প্রধান উপদেষ্টা সদয় অনুমোদন করেছেন। এ প্রসঙ্গে চাঁদপুরের ডিসি মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, ‘চাঁদপুরসহ দেশের ১০ থেকে ১২ জেলায় ইলিশ ধরা পড়ে এবং ক্রয়-বিক্রয় হয়। আমরা মনে করছি, চাঁদপুরে অংশীজনদের নিয়ে ইলিশের দাম নির্ধারণ করে দেয়। তখন এ ইলিশ অন্য জেলায় গিয়ে বিক্রি হবে। এরই ভিত্তিতে আমি মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। ইলিশের বাজার মূল্য যাতে করে সিন্ডিকেটের খপ্পরে না পড়ে এবং উচ্চমূল্য না হয়।’