ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

admin
নভেম্বর ২২, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড(চট্টগ্রাম)।।
২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের জেলার সীতাকুণ্ড উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম  চৌধুরী রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ২১ নভেম্বর  বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং খানার পুলিশ।

সীতাকুণ্ড উপজেলা যুবদলের পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার  তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরিফুল ইসলাম  চৌধুরী রাজু (৫৫) সীতাকুন্ড উপজেলার  বাঁশবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত দিদারুল আলম চৌধুরীর ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, ‘সীতাকুণ্ড যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা করা মামলার আসামি আরিফুল আলম চৌধুরী চট্টগ্রামের ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি।ডবলমুরিং থানার  পুলিশ বৃহস্পতিবার রাতে আরিফুল আলম চৌধুরীকে চট্টগ্রাম নগরীর মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।