ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোরা সরকারের নজরে আছে :প্রেস সচিব

admin
জানুয়ারি ৬, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের নিয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের প্রোফাইল সরকারের নজরে আছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। অভূতপূর্ব সাড়ার কারণে ভোটের গাড়ির সংখ্যা ১০ থেকে ৩০টি করা হচ্ছে।

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের পোস্টাল ব্যালটের মডেল নিয়ে ইইউ, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের অন্যতম সাফল্য।’

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অ্যাপ ডেভেলপ করা হচ্ছে।’ গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে বৈঠক করা হয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘এ সরকার এরইমধ্যে দেশের ইতিহাসে হাদি ও তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার জানাজাসহ ৩টি বড় ইভেন্ট কভার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস এরপর আরও বেড়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।