ডামুড্যা(শরীয়তপুর )সংবাদদাতাঃ
২১ নভেম্বর ২০২৪
ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামে প্রকাশে পিটি এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর সকাল ৭টার দিকে পূর্ব চরভয়রা চৌরাস্তার মহল্লায় এই ঘটনা ঘটে, নিহত বৃদ্ধের নাম নজরুল ইসলাম (নজু মোল্লা)(৭০) তিনি একজন পেশায় কৃষক ।নিহত পরিবার বলেন নজু মোল্লার ছোট মেয়ে জামাই ও তার চাচাতো ভাই ভাবীদের মাঝে পূর্ব স্বর্নের চেইন নিয়ে কিছু দিন ধরে দ্বন্দ চলছিলো । নজু মোল্লার জাইমাইয়ের চাচাতো ভাইদের সাথে বৃহস্পতিবার সকালে তর্কাতর্কি হয় এক পর্যায় পিছন থেকে নিজাম সরদার ,বিল্লাল সরদার ,সালামত সরদার এদের গ্রুপ নিয়ে এস এস পাইপ দিয়ে নজু মোল্লাকে পিটিয়ে পালিয়ে যান ।
পরে স্থানীয় দের সহায়তায় তারে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেসে নেয়ার পথে তিনি মারা যান ।ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান ইত্তেফাক কে বলেন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয় এবং লাশ কে ময়না তদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পেরন করা হয়। পরিবার এর পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। নিহত নজু মোল্লার ছেলে মোঃ সোহাগ বলেন যারা আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে তাদের কে ফাঁসি চাই ।

