ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

admin
জানুয়ারি ১, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢামেক প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৬

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর সকাল ৬টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান বলেন, ভোরের দিকে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন,প্রথমে আহত অবস্থায় খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শিক্ষার্থী এর ফুপা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গতরাতে তার বন্ধুর সঙ্গে ইয়াসিন আরাফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে সংবাদ পায় তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।

ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তাদের বাড়ি মুগদা এলাকায়। তার বাবা’র নাম জহিরুল ইসলাম।

নিহত সিএনজি অটোরিকশা চালক এর ছেলে বাবুল তালুকদার জানিয়েছেন, ভোরে তার বাবা সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়েছিল, পরে হাসপাতাল থেকে সংবাদ পাই বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পায়।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর পরিবার নিয়ে থাকতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।