ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারিকেল গাছ পড়ে গিয়ে রমজান আলী (৫৫) নামে নারিকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনা ঘটেছে, ২২ শে (ডিসেম্বর) সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার পৌরসভার ভান্ডারা এলাকায়।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে তিনি ভান্ডারা গ্রামের এক ডাব গাছ মালিকের কাছ থেকে ৪ টি ডাব কিনে নেন। এদিন নিজেই ডাব পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

