এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড।।২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অনগ্রসর ও গ্রামীণ জনগোষ্ঠীর আর্ত সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন কারী বেসরকারী প্রতিষ্ঠান এনজিও ইপসা’ র সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর শাখার অন্তর্ভুক্ত পৌরসভার মহাদেব পুর গ্রামের মৌলভীপাড়া এলাকার ২৯ নং কেন্দ্রের সদস্যা লাভলী আক্তার ((১৮) কে ইপসা RMTP-নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে ৫০৯৬৯ টাকা(পঞ্চাশ হাজার নয়শত ঊনসত্তর টাকা) চেক প্রদান করা হয়।যার উদ্দেশ্য হল গবাদি পশুর ঘর নির্মাণ ও গবাদি পশুর খাদ্য ক্রয়। চেক প্রদানকালীন সময় উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার আবু হেনা সজিব,ইপসা মুরাদপুর শাখার ম্যানেজার সুখময় বড়ুয়া,হিসাব রক্ষক ইমাম, হোসেন,ফিল্ড অফিসার নিতু পাল ও অফিসার গৌতম বিশ্বাস।লাভলী জন্ম থেকে বাক প্রতিবন্ধী। লাভলীর মায়ের নাম ছালেহা বেগম ও বাবার নাম মোঃ দুলাল মিয়া।লাভলীর মা ছালেহাও ইপসা’র ক্ষুদ্রঋন কর্মসূচীর একজন সদস্য।উল্লেখ্য,ইপসা RMTP-নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৭০ জন কে এ অনুদান প্রদান করা হয়েছে।

