সত্য সমচার ডিজিটাল:
১৯ নভেম্বর ২০২৪
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ের জন্য কমিটি গঠনের আশ্বাস দিয়েছে সরকার। ফলে আপাতত ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে কলেজভিত্তিক অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক শিক্ষার্থী জাভেদ ইকবাল এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বিকেলে সরকারের পক্ষ থেকে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম তিতুমীর কলেজের ১৪ জন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি টেস্ট (সম্ভাব্যতা যাচাই) করবেন। সে আশ্বাস অনুযায়ী আপাতত রাজপথের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কলেজে ভিত্তিক বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

