ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার বিচারের দাবীতে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল

admin
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিসের সামনে থেকে ‘শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা শাখা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলোতে ছিল— ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ভারতীয় আগ্রাসন, নিপাত যাক, নিপাত যাক ‘ ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’

একই সময়ে জুমার নামাজ শেষে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার ফিরে আসে। পরে এখানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রিজওয়ান সোয়াইব, এনসিপির সিরাজগঞ্জ জেলা যুবশক্তির মুখ্যসংগঠক মেহেদী হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম মোস্তফা সাদ, সেক্রেটারি হাফেজ জাকারিয়া হোসেন প্রমুখ। পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করলেও গায়েবানা জানাজায় সবাই একসাথে যোগদান করে। যেখানে হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।