রবিউল আলম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে গুলিস্তান চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক ,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, জেলা যুবদলের সদস্য একরামুল ফয়সাল শিপলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।

