ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে কার্টন ব্যাগে মিলল মানবদেহের বিছিন্ন পা

admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

০৬ ডিসেম্বর ২০২৫,

গাজীপুরের টঙ্গীতে পলিথিনে মোড়ানো কার্টন ব্যাগে পরিত্যক্ত অবস্থায় মানবদেহের বিছিন্ন পা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তুরাগ নদের ওপর রেলওয়ে ব্রিজের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা সকালে টঙ্গী বাজার রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পলিথিনে মোড়ানো কার্টন খুলে মানবদেহের খন্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মানবদেহের বিছিন্ন পা উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এই পা এখানে আসল তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো মানবদেহের বিছিন্ন বাম পায়ের অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।