ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল:

The Queen’s Commonwealth Essay Competition 2025-এ বাংলাদেশ থেকে জুনিয়র গ্রুপে আনান মুস্তাফিজ গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী। সে বর্তমানে স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী। চলতি বছরের ২৩ মে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্ট্যান্ডার্ড ফোর-এর শিক্ষার্থী ছিল।

চলতি বছর রেকর্ড ৫৩,৪৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে আনান শীর্ষ ৫০ জনের একজন।

পুরস্কার পাওয়ায় আনান দারুণ খুশি ও উজ্জিবীত। আগামী বছর আরও ভালো করতে এবারের পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শিশুদের জন্য সুন্দর একটি দেশ ও শিক্ষার পরিবেশ নিয়ে লেখা রচনাটি মূলত আনানের স্বপ্নের প্রকাশ।

আনান মুস্তাফিজ ২০২৩ সালে আইসিটি বিভাগ আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে ১৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম হয়।

আনান মুস্তাফিজের বাবা-মা রহমান মুস্তাফিজ ও কাজী তামান্না সিনিয়র সাংবাদিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।