ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুবাইদা রহমানকে রিসিভ করতে বিমানবন্দরে প্রস্তুত গাড়িবহর

admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫

সব কিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো সময় লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। শাশুড়িকে লন্ডনে নিতে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে ডা. জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাকে রিসিভ করার জন্য ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িবহর প্রস্তুত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাড়িবহরে থাকা বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘বিমান এক ঘণ্টা বিলম্ব হয়েছে। এ কারণে ডা. জুবাইদা রহমান সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন।’

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকালে দেশে ফেরার পর দুই ঘণ্টা বিরতি নিয়ে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন জুবাইদা। মূলত কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় আসতে বিলম্ব করছে।

এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন।

এয়ার অ্যাম্বুল্যান্সটি দেশে অবতরণ করলে তারা সেটিকে ইনস্পেকশন করবেন। তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সের পর খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।