ধামরাই প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকার ধামরাইয়ে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফীল অব্যাহত আছে।
সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালীথা-বাথুলী হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান ধামরাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: রমিজুর রহমান রোমার একক পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ও উপস্থিত হাজারো জনতার কাছে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান। যুবদল নেতা রমিজুর রহমান চৌধুরী রোমা সহ অন্যান্য নেতৃবৃন্দও একই দোয়া প্রার্থনা করেন।
ধামরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল এমএ জলিল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহামেদ ফারুক সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

