ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের ওপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য দুপুর ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় যাত্রীদের সাময়িকভাবে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।