অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫,
কক্সবাজার, চট্টগ্রাম শহর ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৪.৯ মাত্রারভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি চট্টগ্রাম শহরেও এই ভূমিকম্প অনুভূতি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়সি।
ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

