ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চেক ও কৃষি উপকরণ বিতরণ

admin
নভেম্বর ২৩, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে এবং পল্লী কর্মÑসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রোববার ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিও’র প্রধান কার্যালয়ে এসব কৃষি উপকরণ হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে অনুদানের চেক ও মাটিপরীক্ষার যন্ত্র, পিপি এবং ব্যালেন্ডর মেশিন সহ অন্যান্য কৃষি উপকরণ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  মাজেদুল ইসলাম।

উল্লেথ্য, এ অনুষ্ঠানে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভেল্যু চেইন উপ-প্রকল্প (আরএমটিপি)’র আওতায় জনগণকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের জন্য পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনকারী ২’শ ১৫ জন কৃষকের মাঝে  ২৬ লাখ ৩০ হাজার টাকা চেক ও ২ লাখ ৫০ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।