ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোর লাইনে ড্রোন, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ

admin
নভেম্বর ২৩, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

২৩ নভেম্বর ২০২৫

মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকার কারণে গতকাল শনিবার রাতে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ৯ মিনিট মেট্রো ট্রেন বন্ধ রাখার কথা বলেছে কর্তৃপক্ষ।

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝের একটি অংশে ড্রোনটি পড়ছিল বলে জানান মেট্রোরেলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আট মিনিট বন্ধ রাখার পর ড্রোন অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তবে ড্রোনটি কার কিংবা কোথা থেকে ওড়ানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।