ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি প্রার্থী এরশাদের গণসংযোগে নিহত বাবলা

admin
নভেম্বর ৫, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো
০৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার আগে নগরীর বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ ও ওয়াজেদিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চালানোর সময় তিনিসহ তিনজন গুলিবিদ্ধ হন। তবে সন্ত্রাসীদের গুলিতে সেখানে সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই মারা যান।

নিহত সরওয়ার হোসেন বাবলা চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার সঙ্গে চট্টগ্রামের আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে আছেন। বাবলা আর ছোট সাজ্জাদ দুইজনই ছাত্রশিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের সহযোগী। এরমধ্যে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না বর্তমানে কারাগারে আছেন।

সাজ্জাদের সহযোগী শিবির সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সরওয়ার হোসেন বাবলা পরবর্তীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ান। এরপর গত এক বছরে ছোট সাজ্জাদের সহযোগীদের হাতে বাবলার ৫ সহযোগী নিহত হন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের তালিকা ঘোষণা করার পরে সারাদেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে নির্বাচনের আবহাওয়াকে অন্যদিকে সরিয়ে নিতে একটি মহল অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আমি আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণ করবে এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।