ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সব ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

admin
নভেম্বর ৮, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল :
৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই।

শুক্রবার বিকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকে এই মহাসম্মেলনে অনেকে এসেছেন। আমরা চাই, প্রতিবছর এভাবে দিনটি উদযাপন করা হোক। তিনি বলেন, পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ। সেখানকার শান্তির জন্য যা দরকার, তাই করা হবে।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক প্রতিবছরের মতো এবারও মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালিত হয়েছে।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত এস লোকজিত মহাথের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।