ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ম্যাজিস্ট্রেটদের যে নির্দেশ দিলেন সিইসি

admin
অক্টোবর ২২, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো চাপের কাছে মাথা নত করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন।

বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।’তিনি আরো বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।

’ এসময় তিনি যেকোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।