ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যু

admin
অক্টোবর ১১, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাশহুর রহমান নামের এক সাঁতার প্রশিক্ষনার্থীর অভিভাবক বলেন, বাচ্চাদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ ফেরত নিয়ে যাবার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা এবং ইউএনও এর জন্য দায়ী। এর দায় তাদের নিতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় একটি (ইউডি)অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।