ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমাজ সেবামূলক কর্মকাণ্ড ও আইনি সেবায় এক অনন্য দৃষ্টান্ত

admin
অক্টোবর ৬, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন  :
নারায়ণগঞ্জ আদালত অঙ্গণে উদ্যম, নিষ্ঠা ও মানবিকতার মেলবন্ধনে এক আলোকিত নাম অ্যাডভোকেট মোঃ জুয়েল আজাদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নারায়ণগঞ্জের কৃতি সন্তান। পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
সরকারি ও বেসরকারি বহু আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শক ও আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন অ্যাডভোকেট মোঃ জুয়েল আজাদ। বিশ্ববিদ্যালয় জীবনে থেকেই তিনি সমাজ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন। মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ, নারায়ণগঞ্জে অশ্লীল সিনেমার পোস্টার নিষিদ্ধকরণে ভূমিকা রাখা এবং গরিব-অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট ছিলেন।
আইনের পেশায় থেকেও মানবিকতার চর্চা অব্যাহত রেখেছেন তিনি। দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে আইনগত সহায়তা প্রদান করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।সম্প্রতি দুবাই এ অনুষ্ঠিত বেস্ট ডিপ্লোমেট কনফারেন্স ইয়ুথ বাংলাদেশ প্রতিনিধি হিসাবে অ্যাডভোকেট মোঃ জুয়েল আজাদ ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিবাসীর দাবীকে সমর্থন করে প্রতিবাদস্বরূপ সেই কনফারেন্সে যোগদান থেকে বিরত থাকেন।
অ্যাডভোকেট মোঃ জুয়েল আজাদের জন্ম রূপগঞ্জে, বেড়ে ওঠা সিদ্ধিরগঞ্জে। তাঁর পিতা ছিলেন মরহুম শামসুদ্দিন আহামেদ। তিনি নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে।

:নারায়ণগঞ্জ চেম্বারের ঠিকানা: পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন সেলিম টাওয়ার (লিফটের পাশে)। তিনি প্রতি বুধবার, বৃহস্পতি ও শনিবার সেখানে আইনী সেবা প্রদান করেন ।হাইকোর্ট চেম্বার: রুম নং ৩০২৮, সুপ্রিম কোর্ট বার ভবন। এখানে তিনি রবিবার, সোমবার ও বুধবার আইনী সেবা প্রদান করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।